জুরাইনে গ্যাস থাকে না, পানিতে পোকা

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৪:০৮ পিএম

দিনের বেলা গ্যাস থাকে না জুরাইনে। তিন বেলার খাবার রান্না হয় রাত বারোটার পর। ময়লা আর পোকার কারণে খাওয়া যায় না ওয়াসার পানি, গোসল করলে হয় চর্ম রোগ। তাই দূর থেকে বয়ে আনা কেনা পানি দিয়ে করতে হয় দিনযাপন।

এ যেনো জুরাইন এলাকার মানুষের নিত্যদিনের লড়াই। তীব্র জলাবদ্ধতা ছাড়াও এই দুটি সঙ্কটে অবর্ণনীয় দুর্ভোগ আছেন জুরাইনের কয়েকটি এলাকার মানুষ।

এলাকাবাসীর দাবি, বারবার ধর্না দিয়েও এসব সমস্যার সমাধান হচ্ছে না।

জুরাইনের মুরাদপুরের তিন সন্তানের জননী রিপা বেগমের সংসারে খাবার রান্না হয় সাতজনের। এলাকায় সাংবাদিক তাদের খবর নিতে এসেছে শুনে নিয়ে গেলেন নিজের রান্নাঘরে। বারবার চেষ্টা করে দেখালেন দিনের বেলায় জ্বলে না তাদের চুলা।

জুরাইনে ময়লা আর পোকার কারণে খাওয়া যায় না ওয়াসার পানি

বললেন, গ্যাস থাকে না। কেউ খেতে পারে, কেউ পারে না।

তার মতো একই পরিস্থিতি মুরাদপুরের বেশিরভাগ বাড়ির। সংসারে সবার খাবার প্রস্তুত করতে রাত জেগে রান্না করতে করতে অনেকের শরীরে বাসা বাঁধছে জটিল রোগ।

স্থানীয়রা জানান, রাত ১২টা থেকে দুইটার দিকে গ্যাস আসলেও তা আবার সকালের আগেই চলে যায়।

শুধু তাই নয় জুরাইনের পোকার বাজারসহ অনেক এলাকায় রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। ওয়াসার পানি খেতে না পেরে দূর-দূরান্ত থেকে পানি কিনে এনে চলছে তাদের জীবন।

এলাকাবাসীর দাবি, বেশির ভাগ বাড়িতে ওয়াসার যে পানি আসে তাতে বড় বড় পোকায় ভরা, উপায় না থাকায় যারা এই পানি ব্যবহার করছেন তারা আক্রান্ত হচ্ছেন চুলকানিসহ নানা পানিবাহিত রোগে।

এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা আলমের দাবি বারবার তাগিদ দিয়েও সড়কের জলাবদ্ধতার জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। আর গ্যাস পানির সংকট সমাধানে আন্তরিক নয় তিতাস আর ওয়াসা কর্তৃপক্ষ।

তিনি বলেন, সারাবছরের স্থানীয়রা নারীরা অনেক ধরনের অভিযোগ করেন। কিন্তু আমরা বার বার সংশ্লিষ্টদের জানালেও তারা কোনো ভ্রুক্ষেপই করেন না।

পানির সংকট সমাধানে জুরাইনে কম জল ঘোলা হয়নি, ক’দিন আগেও পানির সংকট সমাধানে অনশন করেছেন এলাকাবাসী। তবু কর্ণপাত করেনি কর্তৃপক্ষ।

 

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর