নভেম্বরের মধ্যে দক্ষিণখানের ড্রেনেজ সংকটের সমাধান: মেয়র আতিক

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৩:৩১ পিএম

রাজধানীর দক্ষিণখান এলাকার জলাবদ্ধতাসহ ড্রেনেজ সংকটের সমাধান আগামী নভেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার দক্ষিণখান এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না করেই প্রচুর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। যার ফলে দিনকে দিন জলাবদ্ধতা বাড়ছেই। আমরা এর সমাধানে কাজ করছি।

আতিক জানান, দক্ষিণখান এলাকায় ৪ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কসাইবাড়ি থেকে দক্ষিণখান সড়ক ১০০ ফিট করা হবে।

তিনি বলেন, টেকসই কিছু করতে গেলে শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে।

এসময় তিনি ওয়ার্ড কাউন্সিলদের খাস জমির তালিকা করার নির্দেশ দিয়ে জানান, এসব জমি পরবর্তীতে খেলার মাঠ হিসেবে ব্যবহার হবে।

একাত্তর/আরএ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বর্ষা মৌসুমের আগেই আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্ট পরিষ্কারের বিশেষ...
রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর