বেনজীর নিয়ে দুদকে নতুন অগ্রগতি 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৪৫ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইপিজি) বেনজীর আহমেদের ও তার পরিবারের সদস্যদের সম্পদ অনুসন্ধান ও জব্দ এবং জিজ্ঞাসাবাদের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। 

তলবের পরও বেনজীর আহমেদের পর দুদকে হাজির হননি তার স্ত্রী ও কন্যারাও। সময় চেয়ে আবেদন করেছেন তারা। তাদের সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৪ জুন বেনজীরের স্ত্রী ও কন্যাদের সশরীরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলেছে দুদক। 

এদিকে বেনজিরের জব্দ করা বিপুল সম্পদ দেখভালের জন্য নিয়োগ দেওয়া তত্ত্বাবধায়কদের চিঠি পাঠিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে দুদক।

সাবেক পুলিশ প্রধানের নজীরবিহীন সম্পদ নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর তদন্তে নামে দুদক। আদালতের মাধ্যমে কয়েকশো বিঘা জমিসহ বহু স্থাবর, অস্থাবর সম্পত্তি জব্দ এবং প্রায় তিন ডজন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। 

বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। কিন্তু এর আগেই বেনজীর আহমেদ স্বপরিবারে বিদেশে চলে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

এরপর দুদকে সময় চেয়ে দুদকে আবেদন করেন বেনজীর আহমেদ। তাকে সময় দিয়ে ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। 

এদিকে রোববার দুদকে হাজির হওয়ার কথা ছিল বেনজীরের স্ত্রী ও তিন কন্যার। তারাও সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। তাদের সশরীরে দুদকের মুখোমুখি হতে বলা হয়েছে ২৪ জুন। 

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয় তত্ত্বাবধায়ক। রোববার তাদের চিঠি দিয়ে দ্বায়িত্বে বুঝিয়ে দেয় দুদক। 

বেনজীর আহমেদ ২০১০ সালের দ্বায়িত্ব নেন ডিএমপির কমিশনার ছিলেন। ২০১৫ সালে হন র‍্যাবের মহাপরিচালক। এরপর ২০২০ নিয়োগ পান আইজিপি হিসেবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ।

আরবি
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে।
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।
নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে প্রায় এগারশ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন...
ঘুষের টাকা নেয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর