গুলিতে পুলিশ মৃত্যুর কারণ খুঁজতে কমিটি 

আপডেট : ১০ জুন ২০২৪, ০২:১৩ পিএম

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের এই কমিটিকে ঘটনার আসল কারণ বের করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

শনিবার গভীর রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আরেক পুলিশ সদস্য। 

নিহত কনস্টেবল মনিরুল ইসলামের ভাই বাদি হয়ে রোববার গুলশান থানায় মামলাটি করছেন। অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, ব্রাজিল থেকে আমদানি করা এক এসএমজি হাতে দায়িত্বে ছিলে কাউসার আলী। ওই অস্ত্র দিয়েই সহকর্মী মনিরুলকে একের পর এক গুলি করেন কাউসার। 

এ সময় এলোপাতাড়ি গুলিও চালান তিনি। এতে জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এরপর কাউসারকে নিরস্ত্র করে গ্রেপ্তারের পর হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশ সদর দফতর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত কনস্টেবল মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোণা। তিনি ২০১৮ সালে পুলিশে যোগ দেন।

আরবি
রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রাজধানীর গুলশানের নর্দায় একটি মাদ্রাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর