বর্জ্য অপসারণে সক্ষমতা বেড়েছে দুই সিটি কর্পোরেশনের

আপডেট : ২১ জুন ২০২৪, ০৪:২৪ পিএম

কোরবানির বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের সক্ষমতা বেড়েছে। প্রতিবছর প্রায় ২৫ লাখ পশু কোরবানি হয় ঢাকায়। এর মধ্যে প্রথম দুইদিনেই কোরবানি হয় অধিকাংশ পশু। ফলে বর্জ্য সরিয়ে নেয়ার চ্যালেঞ্জটাও থাকে বেশি। 

তারপরও কোরবানির তিনদিনের সব বর্জ্য অপসারণের কৃতিত্ব দেখালো দুই সিটি কর্পোরেশন।

কোরবানির বর্জ্য পরিষ্কারের সময় বেঁধে দিয়ে মূল পরিবর্তনটা নিয়ে আসেন প্রয়াত মেয়র আনিসুল হক এবং সাবেক মেয়র সাঈদ খোকন। ২০১৫ সালে ঢাকা উত্তরে ৪৮ ঘণ্টা আর দক্ষিণে ৭২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের দাবি করা হয়।

পরের বছর এই সময়সীমা আরও কমে আসে, একরকম প্রতিযোগিতার মধ্য দিয়েই পরিষ্কার করা হয় কোরবানির বর্জ্য। এই সময়টায় সিটি কর্পোরেশনগুলোর সক্ষমতা বাড়াতেও কাজ করেন দুই মেয়র।

২০১৬ সালে নতুন এলাকা যুক্ত হয় দুই সিটি কর্পোরেশনে, সাথে পাল্লা দিয়ে বাড়ে সক্ষমতাও। ২০২০ সাল থেকে ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা দেয় দুই সিটি কর্পোরেশন। দুই সিটিতে কোরবানির সময়টাতে প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করা শুরু করে একযোগে।

এরপর উত্তর সিটিতে এই সময়সীমা ১২ ঘণ্টা এবং পরের বছর ৮ ঘণ্টায় নামিয়ে আনা হয় আর দক্ষিণে সরু অলিগলির কথা বিবেচনায় ২৪ ঘণ্টায় প্রথম দিনে বর্জ্য অপসারণের দাবি করা হয়।

চলতি বছরও ঢাকা উত্তরের ছয় ঘণ্টা আর দক্ষিণে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয় সব বর্জ্য।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা কাজ করেছেন। ফলে রাত আটটার মধ্যেই সকল এলাকার বর্জ্য অপসারণ করে ফেলার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, সকলেই সুষ্ঠুভাবে কাজ করায় ঢাকাবাসীকে ২৪ ঘণ্টার মধ্যেই একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া সম্ভব হয়।

কোরবানির প্রথম তিনদিনে ৪৪ হাজার মেট্রিকটন বর্জ্য সরিয়ে নিতে সক্ষম হয় দুই সিটি কর্পোরেশন। এসময় কাজ করেন ২০ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী আর এতে ব্যবহার হয় প্রায় এক হাজার যন্ত্র ও যান। জনসাধারণের সচেতনতা তো আছেই, সর্বোপরি এবার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা তৎপর ছিলেন বলেই নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

একাত্তর/জো
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ...
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার...
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর