মাদক মামলায় খালাস পেলেন সেই আজিজ মোহাম্মদ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:০৩ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আলোচিত-সমালোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। একই মামলায় তার গুলশানের বাড়ির দুই কেয়ারটেকার নবীন মন্ডল ও পারভেজকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। সোমবার (১ জুলাই) আদালতের পেশকার তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৩ জুন আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নবীন মন্ডল ও পারভেজ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে, গত ৯ মে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। যাবজ্জীবন সাজা পাওয়া অপর আসামিরা হলেন বনানী ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। 

এদিকে আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন পরিবারসহ দেশের বাইরে অবস্থান করছেন। ধারণা করা হয় তিনি থাইল্যান্ডে রয়েছেন।

এআর
নতুন এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) অধিদপ্তর জানায়, ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ ও বিক্রি করছিলো একটি চক্র, যাদের গ্রেপ্তার...
রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কোকেন পাচারে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্র ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে আট কেজি ৩০০ গ্রামের একটি কোকেনের চালার আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিমানবন্দর আর্মড পুলিশ।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর