কোকেন পাচারে ট্রানজিট বাংলাদেশ: ডিএনসি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

কোকেন পাচারে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্র ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে আট কেজি ৩০০ গ্রামের একটি কোকেনের চালার আটক করে ডিএনসি ও বিমানবন্দর আর্মড পুলিশ।

দেশে আটক হওয়া সলিড কোকেনের সবচেয়ে বড় চালানসহ সেদিন ধরা পড়ে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাওয়ের এক নারী।

এরপর ওই ঘটনার তদন্তে নামে ডিএনসি। এরপর বেরিয়ে আসে আরো তথ্য। ধরা পড়েছে দুই বাংলাদেশিসহ মোট পাঁচজন।

তারা হলেন- এ চক্রের হোতা নাইজেরিয়ার ডন ফ্রাঙ্কির ম্যানেজার বাংলাদেশের আসাদুজ্জামান আপেল (২৭), তার সহযোগী সাইফুল ইসলাম রনি (৩৪), ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েঙ্গে এবং নাইজেরিয়ার ননসো ইজেমা পিটার ওরফে অস্কার (৩০) ও নাডুলে এবুকে স্ট্যানলি ওরফে পোডস্কি (৩১)।

ডিএনসির মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, মূলত ইথিওপিয়া থেকে দুবাই হয়ে এই কোকেনর চালানটি বাংলাদেশে আসে। এখান থেকে পার্শ্ববর্তী কোনো দেশে কোকেনের চালানটি পাচার করার উদ্দেশ্য ছিলো ওই চক্রের।

তিনি বলেন, এ পর্যন্ত দুই বাংলাদেশীসহ এ ঘটনায় চার দেশের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মূলত অন অ্যারাইভাল ভিসা নিয়ে এরা বাংলাদেশে ঢুকতো।

আর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ চক্রের ভাড়া বাড়ির সন্ধান মিলেছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, আসামিদের রিমান্ড চাওয়া হবে। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।

আরবি
নতুন এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) অধিদপ্তর জানায়, ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ ও বিক্রি করছিলো একটি চক্র, যাদের গ্রেপ্তার...
রাজধানীর সদরঘাট থেকে পরিকল্পিতভাবে অপহৃত প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে উদ্ধার করেছে র‌্যাব।
রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আলোচিত-সমালোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর