আবারও অবরোধে কোটাবিরোধীরা

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

আবারও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিলো শিক্ষার্থীদের।

শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

অবশ্য সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ করে অল্প সময়ের মধ্যেই রাস্তা ছেড়ে দেবেন বলে শাহবাগ মোড়ে মাইকে জানিয়েছেন আন্দোলনকারীরা৷

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ আসেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নানান স্লোগান দেন।

এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবিটি হলো– সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ‍ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরইমধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ।

কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।

একাত্তর/আরএ
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর