মৃত্যুদণ্ড পাওয়া যুদ্ধাপরাধী বাবুল গ্রেপ্তার 

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী শেখ রফিকুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদণ্ড পাওয়া আসামি তিনি।

দীর্ঘদিন পলাতক থাকার পর রফিকুল ইসলাম বাবুলকে (৭৫) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়,  গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বাবুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শেখ রফিকুল ইসলাম বাবুলের বাড়ি বাগেরহাটের রামপালের সন্ন্যাসী গ্রামে। তার বাবা প্রয়াত শেখ শওকত আলী।

বাবুল আত্মগোপন করে আছেন- এমন খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি দল মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানার ফারুক রোড এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মৃত্যুদণ্ড পাওয়া বাবুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানিয়েছে, আদালতে মৃত্যুদণ্ডের আদেশের পর থেকেই গা ঢাকা দেন বাবুল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে এতোদিন আত্মগোপন করে ছিলেন তিনি।

২০২৩ সালের ৩০ নভেম্বর মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, ধর্ষণের মত যুদ্ধাপরাধের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এদেরই একজন শেখ রফিকুল ইসলাম বাবুল।

এই সাতজনের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ আনা হয় এবং প্রতিটি অভিযোগই প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর