কারফিউয়ের বিরতিতে চলছে দূরপাল্লার বাস

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:৩৩ পিএম

রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়েছে। তবে যাত্রী সংখ্যা খুবই কম। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে এসব বাস ছেড়েছে।

বাস টার্মিনালে যাত্রীদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থীদের দেখা গেছে। ক্লাস বন্ধ থাকার পাশাপাশি ঢাকার পরিস্থিতির কারণে বাড়ি ফিরছেন তারা। গত কয়েকদিন সব যানবাহন চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেননি তারা।

দূরপাল্লার পরিবহন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুইটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।

কারফিউ শিথিল থাকার সময়ের মধ্যে দূরপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর অভ্যন্তরীণ রুটেও বিভিন্ন বাস চলতে দেখা গেছে।

কারফিউ শিথিল সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তবে, অভ্যন্তরীণ রুটে বাস চলবে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

এদিকে, বন্ধ হওয়া যাত্রীবাহী ট্রেন  কবে চালু হবে, সে বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি জানান, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।

 

একাত্তর/জো
রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই...
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় থাকা ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
বাড়তি ভাড়া রাখার অভিযোগ উঠেছে গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।
সীমিত যাত্রী নিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর