ধানমণ্ডিতে জামায়াতের গোপন আস্তানায় অভিযান

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:৪৯ পিএম

ধানমণ্ডিতে মিললো জামায়াতের গোপন আস্তানা। শনিবার সেখানে অভিযান চালিয়ে ১১টি তাজা বোমা, দেশিয় অস্ত্র, জিহাদি বই ও বিভিন্ন সাংগঠনিক কাগজপত্র জব্দ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, এ আস্তানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে জামায়াত নেতারা।

ধানমণ্ডির অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নির্মিত অবসর ভবনে মিলছে জামায়াতের এ আস্তানার খোঁজ।

সবার নজর এড়িয়ে গেলো ৪-৫ বছর এ আস্তানা থেকেই পরিচালিত হয়ে আসছিলো ঢাকা মহানগরের জামায়াতের কার্যক্রম। গোয়েন্দারা ধানমণ্ডির এই আস্তানার খোজ পায় গত কয়েকদিনের অভিযানে আটক হওয়া জামায়াত-শিবির নেতাদের জিজ্ঞাসাবাদ করে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১১টি তাজা বোমা, দেশিয় অস্ত্র, জিহাদি বই। গোয়েন্দারা বলছে, নিজেদের কার্যক্রম ও পরিচয় গোপন রেখে জামাতের অফিসের জন্য ভবনের চারতলা ফ্ল্যাটটি ভাড়া নেয়া হয়। এখানে বসেই চলতো জামাতের তহবিল সংগ্রহ। অভিযানে মিলছে অর্থদাতাদেরও সন্ধান।

সিটিটিসি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমণ্ডি তথা পুরো রাজধানীতে চলা নৈরাজ্যের পরিকল্পনা ও পরিচালনা হতো এ আস্তানা থেকে।

আশেপাশের লোকজন জানতে এটা একজন আইনজীবীর অফিস। যে কারণে এতদিন কারো নজরে আসেনি আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের উল্টোপাশে থাকা জামায়াতের এ অফিসের খোঁজ।

 

একাত্তর/জো
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শিক্ষাখাতে বাজেট বাড়ানোসহ শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি নিশ্চিত করার দিকে মনোযোগ দেবার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা...
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না থাকলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর