বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচি

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম

শিক্ষার্থীসহ সব হতাহতের সুষ্ঠু বিচার ও ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিক্যালের শিক্ষার্থীরা, কারওয়ান বাজারে সাংবাদিকরা, প্রেসক্লাবে উদীচী শিল্পী গোষ্ঠীর কর্মীরা ও ধানমন্ডিতে শিল্পীরা এসব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রেসক্লাবের সামনে গানে গানে চলছিল প্রতিবাদ। প্রতীকী কফিন সামনে রেখে সব হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

শহীদ মিনারে ছিলো চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। এসময় হত্যা হয়রানি গণগ্রেপ্তার ও দমন নিপীড়নের প্রতিবাদ জানান তারা।

অন্যদিকে বৃষ্টিভেজা কারওয়ান বাজারে ছিলো সাংবাদিকদের মানববন্ধনে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাহীনতা, আত্ম সমালোচনার পাশাপাশি শিক্ষার্থী-সাংবাদিকসহ হত্যাকারীদের বিচার ও আহতদের চিকিৎসার দাবি জানান তারা।

ধানমন্ডি আবাহনী মাঠে প্রতীকী প্রতিবাদ জানান শিল্পীরা। ক্ষুব্ধ প্রতিবাদ জানান তারাও।

একাত্তর/আরএ
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর থেকে স্থবির হয়ে পড়েছে ঢাকার যান চলাচল।
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। 
ধর্ম নিয়ে কটূক্তির করা দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পথ...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর