দিনদুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে দিনদুপুরে হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা গণমাধ্যম অফিসের ভেতরের কম্পিউটার, চেয়ার টেবিল এবং অফিসের সামনে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। 

সোমবার দুপুর সোয়া দুইটার শতাধিক দুর্বৃত্তরা হামলা চালায় বলে কালের কণ্ঠের এক প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে রয়েছে- কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস। 

কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর দুইটার দিকে আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোঁটা।

তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়।

পরে বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে ফেলে যায়।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশকেও মারধর করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর