যুবদল নেতা হত্যায় আহমদ ও সোহায়েলকে গ্রেপ্তার দেখালো পুলিশ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১১:৫৭ এএম

রাজধানীর পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে তুলে ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলা কর্মসূচিতে রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত হন যুবদল নেতা নবীন তালুকদার। ওই ঘটনায় পরে হত্যা মামলা করে তার পরিবার।

এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাদের মধ্যে সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে রামপুরা থেকে আটক করা হয়। এছাড়া একই রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে বনানী থেকে আটক করে গোয়েন্দারা।

একাত্তর/এসি
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) মারা গেছেন। 
রাজধানীতে যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও  নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল...
সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। লন্ডন থেকে নির্দেশ পেয়ে গ্রেপ্তারকৃতরা শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়ার পর লুটপাট...
নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ সাতজনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর