ঝগড়া করে মাকে হত্যার অভিযোগ ছেলে ও বউয়ের বিরুদ্ধে

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম

যাত্রাবাড়ীতে পারিবারিক কলহের জেরে ঝগড়ার এক পর্যায়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে।

বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম চান্তারা বেগম (৭০)। তিনি ভিক্ষা করতেন। ওই নারী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বশির উদ্দিন প্রধানের মেয়ে। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছেলের কাছেই থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান স্থানীয়দের বরাতে জানান, বুধবার দুপুরে ছেলে ও ছেলের বউয়ের সাথে বিতণ্ডার এক পর্যায়ে তারা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।

নিহতের ভাগিনা মো. কামাল হোসেন বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।

তিনি জানান, অভিযুক্ত মামুনই ছিলো চান্তারা বেগমের একমাত্র ছেলে। তিনি মাছের আড়তে কাজ করতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন।
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর