কর্মবিরতির জেরে ঢামেকে চিকিৎসা ব্যাহত, দুর্ভোগে রোগীরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

রোববার সকাল থেকেই হাসপাতালটির বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা বন্ধের খবর পাওয়া যায়।

শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন ইন্টার্ন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

এরপর আল্টিমেটামের ২৪ ঘণ্টা পার না হতেই কর্মবিরতিতে গেলেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শুরুতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলেও অন্য চিকিৎসকরাও এতে সংহতি জানিয়েছেন। এর ফলে জরুরি বিভাগ ছাড়া ইনডোর, আউটডোরসহ সব জায়গার চিকিৎসা আপাতত বন্ধ আছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, সকাল ৯টা থেকে কয়েকটি বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রহমান জানান, সকাল থেকে কিছু বিভাগের চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। শনিবার একদল বহিরাগত এসে অস্ত্রোপচার কক্ষ থেকে চিকিৎসকদের বের করে নিয়ে এসে মারপিট করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ২০০ জন ইন্টার্ন চিকিৎসক রোগীদের সেবা দেন। তাদের একটা বড় অংশই রোববার হাসপাতালে আসেননি।

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর