ছুটির দিনে ছুটে চলল মেট্রো

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

রাজধানী দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেল সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও চলছে। তবে পুরো দিন নয়, বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলবে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রোরেল। এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে।

বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রতি শুক্রবার বেলা সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্টেশনটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এছাড়া ওই স্টেশনের আইটেম অনুযায়ী কোনটির কতটুকু ক্ষতি হয়েছে, সেটা নির্ধারণে কাজ চলছে। এতে আরও সাত বা আট দিন সময় লাগতে পারে। প্রতিবেদন পাওয়ার পর দরপত্রে গেলে বোঝা যাবে, আর্থিক ক্ষতির পরিমাণ কত হয়েছে।

গত ১৮ দিনে (শুক্রবার বাদে ১ থেকে ১৮ সেপ্টেম্বর) ৪৯ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এ সময় আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকা। সবচেয়ে বেশি যাত্রী ছিল গত ১২ সেপ্টেম্বর। সেদিন আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। যাত্রী ছিল ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন।

এআর
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর