কামাল-মেজবাহ-সালাম-নজরুল রিমান্ডে

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

আদাবর ও পল্টন থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর চার দিন এবং সাবেক এমপি ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে নেয়ার পর শুনানী শেষে বিচার তাদের এই রিমান্ডের আদেশ দেন।

নজরুল ইসলাম মজুমদার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত যুবক ইমন হোসেন গাজী নামের একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, মামলার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে আসামিকে তুলে ধরেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আরিফুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন নজরুল ইসলাম মজুমদার। মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

সালাম মুর্শেদী

রাজধানীর আদাবর থানায় দায়ের করা পোশাককর্মী রুবেল হত্যা মামলায় জাতীয় দলের সাবেক ফুটবলার ও খুলনা-৪ আসনের সাবেক এমপি সালাম মুর্শেদীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্র পক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আক্তারুজ্জামান দুই দিনের রিমান্ড আদেশ দেন।

মঙ্গলবার  রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ আগস্ট পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদতে মিছিলে গুলি ছোড়েন। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

সাবেক সচিব মেজবাহ উদ্দীন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কামাল চৌধুরী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কেএসএইচ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে...
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ওবায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন...
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের (৩৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে গ্রেপ্তারের ঘটনায় নিউমার্কেট থানায়...
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এমপি সাদেক খান ও ঢাকা উত্তর সিটির ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর