এসআরএফ-বিমসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মেডিয়েশন কর্মশালা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম

মেডিয়েশন বা মধ্যস্থতা সমাজে শান্তি স্থাপনের জন্য একটি কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে মেডিয়েশন ও সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এবং বাংলাদেশ ইন্ডিয়া-মেডিয়েটর্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে আন্তর্জাতিক এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় বক্তারা বলেন, সমাজে সাংবাদিকদের কাজ হচ্ছে-জনসাধারণকে অবহিত করা। সাংবাদিকেরা বর্তমান ঘটনা, রাজনীতি, সামাজিক সমস্যা এবং আরও অনেক কিছু সম্পর্কে জনসাধারণকে তথ্য সরবরাহ করে থাকে। তারা একটি পাবলিক ফোরামে মিডিয়া আউটলেট হিসাবে কাজ করে বিভিন্ন কণ্ঠস্বর এবং মতামত প্রচার, গণতান্ত্রিক বিতর্ক প্রচার করে থাকে। আর মধ্যস্থতাকারী বা মেডিয়েটর হিসেবেও সাংবাদিকেরা কাজ করতে থাকেন। মেডিয়েশন বা মধ্যস্থতা সমাজে প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা মেডিয়েটিরদের সাথে বহুমাত্রিক কাজ করতে পারে। যা সমাজে মেডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি রোধে সরকারের সহায়ক ভূমিকা পালন করে।

কর্মশালায় বাংলাদেশ ইন্ডিয়া মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক জর্জ ভিক্টর বলেন, মেডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা প্রায়শই বিভিন্ন সমস্যার ওপর একাধিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। সাংবাদিকেরা মধ্যস্থতাকারী হিসেবে সংঘর্ষের কারণ নির্ণয়, উত্তেজনা বৃদ্ধি এড়ানোতেও কাজ করতে পারে। যেমন- আন্তর্জাতিক সংঘাতের কভারেজ (যেমন, শান্তি আলোচনা, কূটনৈতিক সংলাপ)।

স্থানীয় সম্প্রদায় শ্রম ধর্মঘট বা সামাজিক আন্দোলনের মতো বিষয়েও মধ্যস্থতাকারী হিসেবে সাংবাদিকেরা কাজ করতে পারেন। ভারসাম্যপূর্ণ প্রতিবেদন প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে সাংবাদিকরা উল্লেখ করে তিনি আরও বলেন, বিবদমান পক্ষের মধ্যে সংলাপের জন্য জায়গা তৈরি করা ঘটনার সত্যতা যাচাই করা এবং ভুল তথ্য চিহ্নিত করে বিবাদ প্রশমিত করা, ঘটনার অনুসন্ধান করে সঠিক তথ্য জনসাধারণের মাঝে প্রচার করতে পারে।

তিনি বলেন, সাংবাদিকরা বিরোধী পক্ষের সাক্ষাৎকার নিয়ে এবং বিতর্ক করার সুযোগ দিয়ে দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে সাংবাদিকরা।

মধ্যস্থতাকারী বা মেডিয়েটর হিসেবে সামাজিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা স্থানীয় দ্বন্দ্ব এবং ঘটনার রিপোর্ট করে মেডিয়েশন বা মধ্যস্থতায় অবদান রাখতে পারে। এতে সমাজের কল্যাণে একটি মেরুকৃত বিশ্বে সাংবাদিকতার বিকশিত ভূমিকা এবং ডিজিটাল সোশ্যাল মিডিয়ার উত্থান সাংবাদিকদের নৈতিক মানদণ্ডের মেডিয়েটর হিসাবে কাজ করার একটি বড় সুযোগ তৈরি করেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মো. মাসউদুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিমসের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেনপুলিশের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরী, মেডিয়েশন বিশেষজ্ঞ জাপানের অধ্যাপক মাসাকো, আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞ বিজয় ভারতীয়া।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সিনিয়র সাংবাদিক ডেভিড দেবদাস,নেপালের অ্যাক্রিডিটেড মেডিয়েটর সিমরান নাপিত, ভারতের অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়,অধ্যাপক রমা হালদার।

উপস্থিত ছিলেন এসআরএফের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বাবী,সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক,যুগ্ন সম্পাদক মেহেদী হাসান ডালিম,কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না, মো. দিদারুল আলম।

আন্তর্জাতিক এ কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা অংশ নেন।

একাত্তর/আরএ
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  প্রযুক্তির অপব্যবহার করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মারাত্মক অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ইন্টারনেটে একটি এডিট করা...
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর