রাজধানীর পূজামণ্ডপ থেকে তিন ছিনতাইকারী আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০১:০৫ এএম

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার পরে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত আটটার পর তাঁতীবাজার পূজা কমিটির মণ্ডপের পেছনে তিন জন ছিনতাইকারী এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করার সময় অন্যরা তাদের ধরে ফেলার চেষ্টা করলে অভিযুক্তরা চার জনকে ছুরিকাঘাত করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টায় মণ্ডপে একটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে তারা।

এসময় পূজা মণ্ডপে উপস্থিত পুলিশ অভিযুক্তদের আটক করে কোতওয়ালী থানায় নিয়ে যায়।

আটক তিন জন হলেন, গাইবান্ধার ইউসুফপুরের আকাশ (২৩), পটুয়াখালী সদরের লাউকাটীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর বেগমগঞ্জের রাজাপুরের মো. জীবন (১৯)।

আহত চার জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল পাঠানো হয়েছে। তারা হলেন- ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)।

পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে কোতওয়ালী থানায় নিয়ে গেছে পুলিশ। মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তাঁতীবাজারে পূজা কমিটির মণ্ডপের পাশে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা কয়েক জনকে ছুরিকাঘাত করে। এসময় ছিনতাইকারীরা একটি সবুজ বোতল ছুড়ে মারে, এটির ভেতরে লিকুইড ছিলো। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে এটি আসলে কী। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর