মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে মঙ্গলবার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

প্রায় তিন মাস পর চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। মঙ্গলবার এই স্টেশনটি চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আবদুর রউফ।

সোমবার উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এ বিষয়ে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, ৮৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন। 

স্টেশনটি পুনরায় ব্যবহার উপযোগী করতে কত ব্যয় হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যয় কত হলো সেই প্রশ্ন এখনই করবেন না। এটা আমরা নিরূপণে কাজ করছি। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিলো। ওইদিন বিকালে ভাঙচুরের শিকার হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়।

তখন স্টেশন দুটি পরিদর্শন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন; এই স্টেশান ঠিক করতে সময় লাগবে অন্তত এক বছর।  

অন্তবর্তিকালীন সরকার দ্বায়িত্ব নেবার পরই  এই দুটি স্টেশন চালুর জন্য তোড়জোড় শুরু হয়। প্রায় ২ মাসের মাথায় চালু হয় কাজীপাড়া স্টেশন। এবার ৮৭ দিনের মাথায় চালু হচ্ছে মিরপুর ১০ নম্বর। মঙ্গলবার সকাল ৭টা থেকেই এই স্টেশানে থামবে মেট্রোরেল। 

১০ নম্বর স্টেশনে মূলত বেশি ক্ষতি হয়। যা মেরামত করতে দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। এছাড়াও উত্তরার দুটি এবং বিজয় সরণি স্টেশনের কিছু যন্ত্রাংশ এই স্টেশনে প্রতিস্থাপন করা হয়েছে, এ কারণে দ্রুতই সংস্কার কাজ শেষ করা গেছে। 

মেট্রোরেলে একবার চলাচলের জন্য দৈনিক প্রায় সাড়ে ৬ লাখ টিকেট ব্যবহার করা হয়। এর মধ্যে ২ লাখ টিকেটই যাত্রীরা মেশিনে জমা দেননি। দ্রুত এসব কার্ড ফেরত দেবার আহবান জানিয়েছে মেট্রো কতৃপক্ষ।  

 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর