রাজধানীর ৬০ ফিট রাস্তা যেন মৃত্যুফাঁদ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর ২ নাম্বার পর্যন্ত কামাল সরণী। কিন্তু লোকে চেনে ‘৬০ ফিট’ নামে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরপুর এই সড়কটি এখন ব্যবহারের প্রায় অনুপযুক্ত। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছে সাধারন মানুষ। অসুস্থ রোগী নিয়ে এ সড়কে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

এই রাস্তায় কোন ফুটপাত না থাকায় সাধারণ মানুষ রাস্তায় চলাচলেও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ৬০ ফিটের পরিস্থিতি এখন ‘বুড়োর হাতে পাটকাঠির লাঠি’। নিজেও মৃত প্রায়; মানুষেরও প্রাণহানির কারণ হয়ে উঠছে।

সময়ের সঙ্গে সঙ্গে মিরপুরের ৬০ ফিট সড়ক ভয়াবহ রূপ ধারণ করেছে সংস্কারের অভাবে। বিশাল বিশাল গর্ত আর সেই গর্তে জমে থাকা পানি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

বাধ্য হয়ে যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের কাছ থেকে পাওয়া যায় বিস্তর অভিযোগ। রিকশা, লেগুনা বা অন্যান্য যানবাহনে চড়লে আতঙ্কিত থাকেন এসব যানবাহনে চলাচল করা যাত্রীরা।

রাস্তার গর্তের কারণে প্রতিনিয়ত এখানে ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয় যানবাহন। আর ধীর গতির কারণে এই রাস্তা ব্যবহারকারীদের নষ্ট হয় কর্ম ঘন্টা।

যাত্রী, চলাচলকারী মানুষ আর স্থানীয় বাসিন্দারা নিরুপায় হয়ে এই রাস্তা ব্যবহার করলেও ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে।

উদ্বোধনের পর মিরপুর ৬০ ফিট সড়কটি জনপ্রিয় হয়ে ওঠে মিরপুর-১২ ও ১০ নাম্বার এলাকার মানুষের কাছে। দীর্ঘদিন সংস্কার না করার কারণে রাস্তায় তৈরি হয় খানাখন্দ।

আর তাতে জনপ্রিয়তা ঠেলে এই সড়কটি এখন এই এলাকার মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। ঢাকা উওর সিটি করপোরেশন জানিয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যে এই রাস্তার সংস্কার কাজ শেষ হবে।



 

এআর
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর