সুধাংশুর জামিন, কারাগারে মোস্তাক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম

১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমক কমিশনের (দুদক) মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র হাইকোর্ট থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন। অন্যদিকে, গ্রেপ্তার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সহকারী প্রকল্প এ পরিচালক মোস্তাক আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত হাজির করা হয় সুধাংশু ও মোস্তাককে। 

দুদকের পাবলিক প্রসিকিউটার মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব মোস্তাক আহমদেকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা আদালত মঞ্জুর করে।

একই মামলার আরেক আসামি ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র হাইকোর্ট থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন। 

এর আগে ২০ আগস্ট অনিয়মের অভিযোগে সুধাংশু শেখর ভদ্রসহ দুই জনের নামে মামলা করে দুদক।

অপরদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী জানান, সকালে সিএমএম কোর্টে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা জিয়াউল আহসানকে। পরে খিলগাঁও থানার একটি  হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুনকে এবং নিউ মার্কেট থানার হত্যা মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বাদির দাবি, গত চার আগস্ট খিলগাওয়ের তালতলায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ। সেসময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। 

একাত্তর/এসি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর