মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

গত অগাস্টে রাজনীতির পট পরিবর্তনের পর হঠাৎ করে অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। শেখ হাসিনার সরকার পতনের পর আড়াই মাসে মোহাম্মদপুর থানা এলাকায় খুন হয়েছেন অন্তত সাত জন। এর মধ্যে গুলিতে, ছুরিকাঘাতে ও পিটিয়ে হত্যার ঘটনা আছে। গুলিতে আহত হয়েছেন অনেকেই। দিনে দুপুরে ছিনতাইয়ের পাশাপাশি গাড়ি থামিয়ে কোম্পানির টাকা লুটের ঘটনাসহ হচ্ছে ‘গ্যাং ফাইট’। এমনকি নির্মাণাধীন ভবনে ঢুকে ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নির্মাণ সামগ্রী।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা।

শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার সামনে অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। এর আগে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

পরে লিখিত দাবি নিয়ে থানার অফিসার ইনচার্জের কক্ষে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি তুলে ধরেন। 

এ সময় দ্রুত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেন পুলিশ। সেইসাথে, অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা চান তারা।

তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়া স্থানীয়দের আশ্বস্ত করেন। আর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জিডি নেয়া হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর