আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। শুরুতে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশটি গুরুত্ব পাবে। এরপর শুরু হবে মগবাজার অংশের কাজ। এই প্রকল্পটির পরিচালক বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুরোদমে কাজ শুরু হলে আগামী বছরই চলাচলের জন্য উন্মুক্ত হবে প্রায় ২০ কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 

ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তরের জটিলতায় প্রায় ৯ মাস বন্ধ ছিলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ। অনেক ঘটনা অঘটনার ভেতর দিয়ে প্রকল্পের তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ইতাল থাই সরে গেছে। যুক্ত হয়েছে চীনের শেনডং ও সিনো হাইড্রো করপোরেশন। 

উত্তরার কাওলা থেকে শুরু হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালীতে শেষ হবে পথটি। ১৯ দশমিক ৭৩ কিলোমিটার লম্বা পথটি আর র‍্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। অর্থ জটিলতার পাশাপাশি আরো কিছু সমস্যায় নানা সময়ে এই কাজ এগিয়েছে, আবার কখনো থেমে গেছে। 

এবার ঠিকাদারদের শেয়ার হস্তান্তরের কাজ চলতি মাসেই শেষ হবে। আর, আগামী মাসে এই পথ নির্মাণের কাজ আবারো শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার। তিনি বলেন, এবার পান্থকুঞ্জ মোড়ের র‍্যাম্প ও বুয়েট অংশের র‍্যাম্পের কাজ আগে হবে।

হাতিরঝিল অংশের কাজেও অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে মগবাজার, কমলাপুর হয়ে কুতুবখালী পর্যন্ত অংশের কাজ। 

কাজ শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। তাই, শেয়ার হস্তান্তর এ মাসেই শেষ হবে বলে তিনি আশাবাদী। ২০২৫ সালের জুনে পুরো কাজ শেষ করার চান প্রকল্প পরিচালক। নির্ধারিত ২০২৫ সালের জুনে পুরো কাজ শেষ করার আশাবাদ জানিয়ে তিনি বলেন, এখন যে অংশে যানবাহন চলছে তা গত দুই বছরে শেষ হয়েছে। আর এ সময়ে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ হয়েছে। তাই বাকি সাত মাসে ২৫ শতাংশ কাজ শেষ করার চেষ্টা থাকবে।

রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে এরইমধ্যে কাওলা থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ যানবাহন চলাচল করেছে। তবে, পুরো পথটি চালু হলে রাজধানীতে যানজট সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশাবাদী প্রকল্পের সংশ্লিষ্টরা।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর