ডিআরইউ’র সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলের ওপর দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

এদিকে হামলার পর দুইদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই সাথে ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলও উদ্ধার করা যায়নি।

মাইনুল হাসান সোহেল জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইনকিলাবে অফিস শেষে ডিআরইউ যাওয়ার পথে মতিঝিল জনতা ব্যাংকের সামনে চলন্ত রিকশায় তার ওপর তিন জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এসময় দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে সে পায়ে ও হাতে গুরুতর আঘাত পায়। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। তাৎক্ষণিক এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মতিঝিল থানায় গেলে আইএমইআই নম্বরসহ তাকে আসতে বলে পুলিশ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, মাইনুল হাসান সোহেলের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

একাত্তর/আরএ
বর্তমান সরকার ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বৈষম্যহীন, মানবিক ও উদারনৈতিক এক নতুন বাংলাদেশ ও সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম...
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
বিএনপি সরকার বাকস্বাধীনতা হরণে বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাকস্বাধীনতা দমন করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর