ডেসটিনির রফিকুলসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

ডেসটিনি ট্রি-প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে জরিমানা বাবদ ৪৪ কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের।

তবে এরই মধ্যে ১২ বছর ৩ মাস কারা ভোগ করেছেন রফিকুল আমিন ও ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। কারাগারে থাকার সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হওয়ায় তাদের মুক্তিতে আর কোন বাধা থাকছে না।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।  

দুর্নীতি দমন কমিশনের পক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী।

উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন।

দীর্ঘ ১২ বছরের আইনি লড়াইয়ের পর আলোচিত এ মামলার রায়ের ফলে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইনের মুক্তিতে আর কোন বাধা থাকছে না।

রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই মামলা দুটি মামলা দায়ের করে দুদক। ২০১৪ সালের ৪ মে একটি মামলায় ১৯ জনের এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি।

২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একাত্তর/আরএ
নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায়...
হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর