বিমানবন্দরে সাড়ে তিন হাজার ইয়াবাসহ যাত্রী আটক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম

বিমানযাত্রী বেশে মাদক বহনকালে তিন হাজার পাঁচশত আটাশি পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার রাজধানীর বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

এপিবিএন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নভো এয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি বস্তুর সন্ধান মেলে। 

পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে কালো রঙের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৩৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সংস্থাটি আরও জানায়, মো. পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত। 

এ ব্যাপারে এপিবিএন কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোনো অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি। 

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের চেষ্টাকালে দুই চীনা নাগরিকসহ তিন সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সৌদিফেরত প্রবাসী গৃহকর্মী হুসনে আরা বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। কিন্তু উড়োজাহাজ থেকে নামার পর তিনি নিজের পরিবার এবং বাসস্থানের ঠিকানা বলতে পারছিলেন না।
ছাত্রলীগের দুই নেতাকে মারধর
থানা হেফাজতে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন-অর-রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর