নারী পাচারকালে দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার তিন

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:২৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের চেষ্টাকালে দুই চীনা নাগরিকসহ তিন সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন -চীনের হু জুনজুন, জ্যং লেইজি ও বাংলাদেশের মো. নয়ন আলি (৩০)।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। এদিন গাইবান্ধার এক কিশোরী (১৯) বিমানবন্দরের প্রবেশমুখে পুলিশকে জানান, তাকে চীনে পাচারের চেষ্টা করা হচ্ছে। এসময় এপিবিএন সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুই চীনা নাগরিককে আটক করেন এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি পাচারকারী নয়ন আলিকে গ্রেপ্তার করে। তবে একই চক্রের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত এবং বসুন্ধরায় অবস্থান করছিলেন। বাংলাদেশে এসে তারা স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং সহজ-সরল নারীদের টার্গেট করে প্রতারণামূলকভাবে চীনে পাচারের ফাঁদ পেতে রাখেন। ভুক্তভোগীকে প্রথমে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে চীনা নাগরিক হু জুনজুনের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করানো হয়। পরবর্তীতে তার নামে ভুয়া কাগজপত্র তৈরি করে এবং একটি ফ্লাইটে চীনে পাঠানোর চেষ্টা করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা (৪৩) বাদী হয়ে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এপিবিএন -এর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সম্প্রতি এটি চীনা নাগরিকদের জড়িত মানবপাচারের দ্বিতীয় ঘটনা। এই চক্রগুলো গ্রামীণ দরিদ্র নারীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে চীনে পাচারের চেষ্টা করছে। আমরা প্রতিটি তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরো বলেন, মানবপাচার রোধে এপিবিএন জনসচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর