কোটিপতি নারী, কাজের ছুতোয় বাসায় ঢুকে করতেন চুরি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

রাজধানীর ধানমন্ডিতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত এক নারী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র দিয়ে ‘রোকসানা’ নামে কাজ নেয়া এই গৃহকর্মী শেফালী বেগম নামে পরিচিত, যিনি গৃহকর্মীর কাজের আড়ালে দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন অভিজাত এলাকায় চুরির সঙ্গে জড়িত।

ধানমন্ডির একটি বাসায় কাজ নেয়ার পর শেফালী মালিকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। ওই ঘটনায় বাসার মালিক থানায় একটি মামলা দায়ের করলে (ধানমন্ডি মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০১/২০২৫, ধারা-৩৮১ পেনাল কোড) পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) জানান, মামলার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী জানান, রোকসানা নামে তৈরি জাতীয় পরিচয়পত্রটি অন্য এক ব্যক্তির। যা সে একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তার ফটোকপি নিজের কাছে রাখতেন। বিভিন্ন বাসায় কাজের সময় সেই পরিচয়পত্রটি দিতেন।

অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার প্রকৃত নাম শেফালী। বুয়ার কাজের কথা বলে মানুষের বাসায় কাজ নিলেও টঙ্গীতে সে বিলাসী জীবনযাপন করে। টঙ্গীতে তার রয়েছে কোটি টাকার ব্যবসা। ‘স্বপ্নবিলাস’ নামের সমবায় সমিতি।

গ্রেপ্তারের সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নগদ তিন লাগ ৪৩ হাজার টাকা, একটি মুক্তার হার, ৯টি মোবাইল ও একটি ব্যাগ জব্দ করা হয়। ব্যাগে পাওয়া যায় চেতনানাশক ওষুধ।

গ্রেপ্তার শেফালী বেগমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর