আবারও শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

চার দফা দাবি আদায়ে আবারও রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এতে টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কে তীব্র যানজটও দেখা দিয়েছে।

রোববার ১১টার দিকে শাহবাগে প্রায় ৩০০ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। এসময় টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা মানার ঘোষণা না পেলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে তারা ফার্মগেট এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করেন।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, সব বৈষম্য অবসানে গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে আমরা ঢাকার শাহবাগে গণজমায়েত করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ দিনের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু সাত দিন পার হলেও তার দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু এ কর্মসূচি নেয়া। আজকের এই মুভমেন্টের সব দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে।

এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল ম্যাটস শিক্ষার্থীরা।

এআরএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর