ভালোবাসা দিবসে ঢাকা রিজেন্সির যত আয়োজন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

ভালোবাসা মানেই অমলিন এক অনুভূতি, এক অব্যক্ত গল্পের সুর, যা বুকের গভীরে বাজে অনন্তকাল। মৃদু বসন্ত বাতাসের স্পর্শ, আর চারপাশে একান্ত নির্জনতা- এমন স্বপ্নীল পরিবেশে এই ভালোবাসার দিনে প্রিয়জনকে নিয়ে এক মুগ্ধকর অভিজ্ঞতার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ দুই আয়োজন।

‘মেক দা ডেট- ভ্যালেন্টাইন অন দা স্কাইলাইন’ এবং ‘এ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন’ শিরোনামে এই দুই আয়োজন সাজানো হয়েছে সব বয়সী মানুষের ভালোবাসা উদযাপনের জন্য। আকাশের নীচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করার জন্য থাকছে মোমবাতির আলোতে বুফে ডিনারের আয়োজন ৯৯৯৯ টাকায়।

সুস্বাদু গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন, এবং মৃদু সুরের মনোমুগ্ধকর পরিবেশে আপনার ভালোবাসার গল্প হয়ে উঠুক আরও গভীর, আরও রঙিন। সাথে আরও থাকছে গ্রিল অন দ্য  স্কাইলাইনের  আকাশছোঁয়া সৌন্দর্যের মাঝে, শুধুমাত্র প্রেমিক যুগলদের  জন্যই বিশেষভাবে  সজ্জিত  প্রাইভেট  টেন্ট- যেখানে প্রেমের ভাষা রচনা করবে মোমবাতির আলো, মনোমুগ্ধকর ফুলের সৌরভ, আর সুস্বাদু বিশেষ মেনুর এক অনন্য সংযোজন।

যারা এক জমকালো পরিবেশে ভালোবাসার রাত স্মরণীয় করে রাখতে চান, তাদের জন্য গ্রান্ডিওস রেস্টুরেন্ট আয়োজন করছে এক্সক্লুসিভ গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন বুফে ডিনার মাত্র ৬০৬০ টাকায়, যেখানে থাকছে সিলেক্টেড কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বারদের জন্য একটির মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ।

এছাড়াও, এই বিশেষ দিনটির রোমান্স আরও বাড়িয়ে দিতে থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ, যেখানে কাপলরা উপভোগ করতে পারবেন বিলাসবহুল রাত্রিযাপন; এর সাথে ব্যুফে ব্রেকফাস্ট, ব্যুফে ডিনার এবং আরও অনেক কিছু মাত্র ১৬০১৬ টাকায়।

পুরো আয়োজনটি চলবে ফেব্রুয়ারির ১৩ থেকে ১৫ তারিখ প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত। ভালোবাসার গল্পগুলোকে আরও রঙিন করতে, মনের মানুষটির হাত ধরে চলে যেতে পারেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে, যেখানে প্রত্যেকটি মুহূর্তই হয়ে উঠবে ভালোবাসায় মোড়ানো এক কবিতা!

এআরএস
ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ‘ঈদ রিট্রিট অ্যাট ঢাকা রিজেন্সি’ শিরোনামে আয়োজন করেছে এক জমকালো উৎসবের যেখানে মিশে আছে স্বাদের বাহার, বিলাসিতার ছোঁয়া ও প্রশান্তির পরশ।
পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বৈচিত্র্যময় আয়োজন।
জাতীয় ফল কাঁঠাল হলেও জনপ্রিয়তায় দিক দিয়ে ফলের জগতে আম সবার ওপরে। আম খায় না এমন মানুষের দেখা পাওয়া ভার। দেশের অন্যান্য সব ফলের সঙ্গে আমের তুলনাই হয় না। মৌসুম শুরু হতে না হতেই পাকা আমে সয়লাব দেশের...
বাংলার বৈচিত্র্যময় ঋতু বসন্তের আগমনে শীতের সব রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্ত মানেই প্রাণচঞ্চলতা, প্রকৃতিতে রঙের খেলা।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর