রাজধানী ছাড়ছেন মানুষ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:০১ এএম

ঈদ উপলক্ষ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন দেশের নানান অঞ্চলের ঘরমুখো মানুষ। 

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায়, ভিড় এড়াতে আগেই পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন চাকরিজীবীরা।

তারা জানান, ঈদের ছুটি শুরু হলেই যাবেন চাকরিজীবীরা। তবে, সেই ভিড়ে পরিবার নিয়ে দুর্ভোগ এড়াতেই আগেভাগে পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন তারা। পাশাপাশি এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলেও জানান তারা। তবে অগ্রিম টিকিটের ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

তবে, বাস কাউন্টার কর্তৃপক্ষ জানান, এখন পর্যন্ত যাত্রীর চাপ তেমন নেই। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগও নেই।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর