গুলশানে গুলিতে ব্যবসায়ী নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

গুলশান পুলিশ প্লাজার পাশে সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ীর বাসা টিভি গেট এলাকায়। তার বাবার নাম মাহফুজুর রহমান।

গুলশান থানার এসআই মারুফ আহামেদ জানান, গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই মারুফ।

তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর