ট্রেনে ঈদযাত্রা শুরু, নিরাপত্তায় বিশেষ উদ্যোগ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম

শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রার ট্রেন চলাচল। অগ্রিম কেটে রাখা টিকিটে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে নগরবাসী। তারা বলছেন, নিরাপদে পৌঁছাতে চান বাড়ি। আনন্দে কাটাতে চান ঈদ।

সোমবার (২৪ মার্চ) ঈদযাত্রার ৪৩টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। পাশাপাশি, যাত্রী নিরাপত্তার জন্যও এবার নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তবে, দূরপাল্লার বাসস্ট্যান্ডগুলোতে এখন নেই যাত্রীদের ভিড়।

সরেজমিনে দেখা যায়, ট্রেনের জানালায় জানালায় উচ্ছ্বাস হাসিমুখ। শিশুদের এই আনন্দই বলে দেয়, এলো ঈদ, যাচ্ছি শেকড়ে।

জারা নূর। যখন শেষবার সে দাদার বাড়ি গিয়েছিলো, তখন সে ছিলো অনেক ছোট। এবার প্রায় ৭ বছর পর আবারও যাচ্ছে গ্রামের বাড়ি।

অপরদিকে, ফাবিহা ইসলাম ইসলাম রাফা, সাড়ে ৩ বছর বয়স। যাচ্ছে নানা বাড়ি। এদিকে জিম পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে। উচ্ছ্বাস তার চোখে মুখে। তবে, ঈদের পরই পরীক্ষা, তাই ফিরতে হবে খুব তাড়াতাড়ি। আর এই শিশুদের আনন্দই বুঝিয়ে দেয়, ঈদ মানে শেকড়ে ফেরা আর সবার আদরে ভালোবাসায় সিক্ত হওয়ার উপলক্ষ্য।

শিশুদের যখন এই উচ্ছ্বাস, তখন বড়রাও পিছিয়ে নেই। পরিবার সাথে নিয়ে ঈদ আনন্দের ভাগীদার হতে তারাও বাড়ির পথে।

সোমবার ছিলো ঈদযাত্রায় ঈদ রেলের প্রথম দিন। ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এবারের ট্রেনের ঈদযাত্রা। আর প্রথম দিনে ঢাকা থেকে দেশের নানা প্রান্তে আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবার কথা ৪৩টি। আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি।

তবে, বাসস্ট্যান্ডগুলোতে এখনও নেই ঈদযাত্রার ভিড়। শেষ সময়ের দুর্ভোগ এড়াতে পরিবারের নারী ও শিশুদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন চাকরিজীবীরা।

ঈদ উপলক্ষ্যে ২৮ তারিখ থেকে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে শেষ সময়ে ভিড় বাড়তে পারে বলে আশা করছেন গণপরিবহন সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর