পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে মোটরসাইকেলে হাওয়া দেওয়া কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে চার বছরের এক শিশুর পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাবা-মায়ের অভিযোগ, বাতাসের চাপে নাক-মুখ দিয়ে পেটের খাবার বের হয়ে এবং পায়ুপথে রক্ত ঝরে শিশুটি মারা যায়। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজধানীর পল্লবীর বেড়িবাঁধ এলাকার একটি বাইক সার্ভিসিংয়ের দোকানে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। 

ভুক্তভোগী শিশু আবু বকর সিদ্দিকের পরিবারের সঙ্গে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় থাকত। চার বছরের আবু বকরকে হারিয়ে এখন আহাজারি করছেন মিরপুরের বাউনিয়া এলাকা বাসিন্দা আয়শা বেগম। শোকে পাথর পরিবারের বাকি সদস্যরা। 

মিরপুর-১১ নম্বরের বাউনিয়া এলাকায় মোটরসাইকেল সার্ভিসিং গ্যারেজে কাজ করতেন আবু বকরের বড় ভাই জিহাদ। সেখানেই মাঝে মাঝে এসে মোটরসাইকেলে উঠার বায়না ধরতো ছোট ভাই আবু বকর। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। মঙ্গলবার বিকেলে বড় ভাইকে বিস্কুট আনতে পাশের দোকানে পাঠায় গ্যারেজের অন্য কর্মীরা। এ সময় শিশু আবু বকরের হাত-পা ধরে গাড়িতে হাওয়া দেয়ার মেশিনের মাধ্যমে পায়ুপথে বাতাস প্রবেশ করায় বড় ভাইয়ের সহকর্মীরা। 

বড় ভাই ফিরেই দেখেন আবু বকর মেঝেতে পড়ে ছটফট করছে। ফুলে আছে পেট, নাক-মুখ দিয়ে বেরিয়ে আসছে পেটের খাবার। আর পায়ুপথে দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে চার বছরের শিশুটি। 

এই ঘটনায় মামলা হয়েছে। তবে, স্থানীয় প্রভাবশালীদের চাপের বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন আটক হলেও, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ। 

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরই মধ্যে আকাশ নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর