সাজার বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে শফিক রেহমানের করা আপিল শুনানি শেষ হয়েছে। আদালত এ বিষয়ে পরে রায়ের তারিখ ধার্য করবেন।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতে শুনানি করেন শফিক রেহমানের আইনজীবীরা। এসময় মামলাটিকে সম্পূর্ণ মনগড়া গল্প বলে  আদালতে অভিযোগ করেন তারা।

গত বছরের ২১ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের দেয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন শফিক রেহমান।

২০১৫ সালে করা এই মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালে রাজধানীর পল্টন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিযুক্তরা বৈঠক করে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। পরে ২০২৩ সালের ১৭ আগস্ট এই মামলায় শফিক রেহমানসহ পাঁচ জনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে এক বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে, জামিন পান তিনি। এর আগে সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন মামলার আরেক আসামি সাংবাদিক মাহমুদুর রহমান।

একাত্তর/আরএ
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর