ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেনও আদালতের রায়ে মেয়র ঘোষিত হন এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে শাহাদাতই একমাত্র মেয়র, যিনি সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।

২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। 

নির্বাচনে তাপস পেয়েছিলেন চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট এবং ইশরাক দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পেয়েছিলেন। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

নির্বাচন কমিশন ওই বছরের দুই ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর