চারটি ল্যাপটপের দাম ১১ লাখ!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

চারটি ল্যাপটপের দাম ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতিটির দাম পৌনে তিন লাখ টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি এই দামেই চারটি ল্যাপটপ কিনেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। ঘূর্ণিঝড় মোকাবেলায় ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) নামের প্রকল্পে এভাবে ১,৯০০ কোটি টাকার অবিশ্বাস্য সব খরচ দেখানো হয়েছে। 

এছাড়াও আছে উচ্চদামে নিম্নমানের সামগ্রী কেনা, কাজ শেষ না করেই বিল তুলে নেয়াসহ ঘুষ-দুর্নীতির আরও নানা অভিযোগে। এসব অভিযোগে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুদক। 

সকাল ১০টা থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে দুদক। দুর্নীতির প্রমাণ পাওয়ার পর রাজধানীর আগারগাঁও এলজিইডির প্রধান কার্যালয়ে এই অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। রাজধানী ঢাকা ছাড়াও একযোগে এই অভিযান চলে সারাদেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে। 

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বলেন, বি-স্ট্রং প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে। অভিযানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি। ১১ লাখ টাকায় ৪টি ল্যাপটপ কেনাসহ বিভিন্ন যন্ত্রাংশ কেনাকাটায় অবিশ্বাস্য দাম দেখিয়ে সেই টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে অভিযানে। 

ভারতের বাঁধ উপচে ও অতিবৃষ্টির কারণে ২০২৪ সালে ভয়াবহ বন্যার কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে। এ অবস্থায় মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হচ্ছে একটি নতুন প্রকল্প। এটি বাস্তবায়নে বড় অঙ্কের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। 

‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) নামের এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৬০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় করা হবে।

২০২৪ সালের বন্যা পরবর্তী চট্টগ্রাম বিভাগের ছয় জেলা- ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য নেওয়া ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় বরাদ্দ করা হয় ১৯০৯ কোটি টাকা। ১৯০৯ কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ১৬৪৭ কোটি টাকা, বাকি টাকা বাংলাদেশ সরকার অর্থায়ন করবে। এই প্রকল্প শুরুর আগেই বিভিন্ন জিনিসপত্রের অস্বাভাবিক দাম নির্ধারণ করার প্রমাণ পায় দুদক।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বলেন, প্রকল্পের এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তবে প্রকল্পের বিভিন্ন জিনিসপত্রের অতিরিক্ত দাম নির্ধারণের অভিযোগের ভিত্তিতে আমরা অনুসন্ধানে আসি। এই প্রকল্পের ডিপিটি যিনি প্রস্তুত করেছেন, তিনি আজ কার্যালয় উপস্থিত ছিলেন না।

তিনি আরও বলেন, প্রকল্পের স্ট্রিট সোলার লাইট প্রতিটির দাম ধরা হয়েছে ৭২ হাজার টাকা। অথচ সোলার লাইটের প্রয়োজন নেই। ৬০টি মোটরসাইকেলের প্রস্তাব করা হলে পরিকল্পনা কমিশন থেকে ৩৬টি কেনার কথা বলা হয়। কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ অন্যান্য যে ব্যয় দেখানো হয়েছে, তা অস্বাভাবিক মনে হয়েছে। চারটি ল্যাপটপের দাম ধরা করা হয়েছে ১১ লাখ টাকা।

dudok 4

দুর্নীতির বিষয়ে এলজিআইডি প্রধান কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ আবদুল মান্নান বলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার ঢাকার বাইরে আছেন।প্রকল্পটির কাজ এখনো শুরু হয়নি, কেবল একনেকে উপস্থাপন করা হয়েছে। কোনো প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং তাকে বরখাস্ত করা হয়। যেখানে অনিয়ম হয়েছে, সেখানেই সাসপেন্ড করা হচ্ছে।

এদিকে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে দুদক।

অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালায় দুদক। দুর্নীতির অভিযোগ পাওয়া সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের কিছু অসঙ্গতি পান তারা।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, রাস্তার কাজে নিম্নমানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন প্রকল্পের কাজ শেষ না করেই টাকা উত্তোলনসহ নানা অভিযোগে টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ে অভিযানে যায় দুদক। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিতি ছিলেন। 

দুদক জানায়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে শেষ না করে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা-জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগ পেয়ে একটি সড়কে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কে নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।

কাজ নেন এক ঠিকাদার, বাস্তবায়ন করেন আরেকজন। কখনো কখনো তৃতীয় ব্যক্তি কাজ কিনে বাস্তবায়ন করেন। দিনের পর দিন এভাবেই চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজশাহী জেলা কার্যালয়ের প্রায় সব কাজ। দুদক বলছে, এটি প্রাথমিক অপরাধ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার এলজিইডির প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুদক। এরমধ্যে রাজশাহী জেলা কার্যালয়ও ছিল। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে।

এআরএস
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর