রাজধানীর ১৯ কোরবানির পশুর হাটে থাকছে সর্বোচ্চ নিরাপত্তা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:৩০ পিএম

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। 

রাজধানীর এই হাটগুলোতে আগত পাইকার ও ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে হাটগুলোতে বিভিন্ন ব্যাংক তাদের বুথ স্থাপন করবে। 

এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসসিসি) বসছে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসছে ৯টি হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য হাট বসবে।

ইতোমধ্যে দুই সিটি কর্পোরেশনই হাটের ইজারা চূড়ান্ত করতে উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে। সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়া হবে। তবে কোনো হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটি আবারো ইজারা দেয়া হবে বলে দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা বাসসকে জানিয়েছেন। 

তারা বলেছেন যে, সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের বাইরে কোনও অস্থায়ী পশুর হাট বসতে দেয়া হবে না।

উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, প্রথম পর্যায়ে দরপত্র বিক্রির শেষ তারিখ ছিল ১৫ মে বৃহস্পতিবার। এখন দরপত্রগুলো মূল্যায়ন করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৬ মে দরপত্র বিক্রি শেষ হবে। প্রথম পর্যায়ে সরকারি দরের চেয়ে বেশি দর দাখিল করলে দ্বিতীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে না বলে তিনি জানান।

হাটে আগত পাইকার ও ক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, হাটে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। নিরাপদ লেনদেনের জন্য প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ থাকবে। জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে হাটগুলোতে মেশিন রাখা হবে। 

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর