যে কারণে খুলে পড়ে সেই বিমানের চাকা

আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম

বিয়ারিং কাজ না করার কারণে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গিয়েছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের প্রকৌশল বিভাগের প্রাথমিক তদন্তে এই তথ্য মিলেছে। সোমবারের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আরও সাতদিন সময় দেয়া হয়েছে। 

তবে কী কারণে ‘বিয়ারিং ফেইলিওর’ হয়েছিল বা কাজ করেনি, সেটি তদন্তের পর জানা যাবে বলে কর্তৃপক্ষের ভাষ্য। চাকা খুলে পড়ার এ ঘটনায় নিরাপত্তা ও তদন্তে বিমান কর্তৃপক্ষ দুইটি কমিটি গঠন করেছে।

গেলো ১৬ মে কক্সবাজার থেকে ঢাকার পথে উড়াল দেয়ার পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। পরে উদ্বেগ ও উৎকণ্ঠায় ৭১ জন যাত্রী নিয়ে নিরাপদেই ঢাকার বিমানবন্দরে অবতরন করে ডেশ-৮ মডেলের বিমানটি। 

ক্যাপ্টেন জামিল বিল্লাহ আর ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করলেও প্রশ্ন উঠে উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে। কারণ একটি বিমান ওড়ার আগেই সেটির প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন করাটাই নিয়ম। কক্সবাজারে সেই পরীক্ষা নীরিক্ষার কাজটি হয়েছিলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। 

ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রকৌশল বিভাগের প্রতিবেদনটি জমা দেয়ার শেষ তারিখ ছিলো সোমবার। তবে তদন্তের জন্য আরও সাতদিনের সময় চেয়েছেন তারা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে পেছনের চাকাটির বিয়ারিং কাজ না করার কারণেই সেটি খুলে পড়ে।  

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঘটনা পর্যালোচনা করে বিমান কর্তৃক্ষ বলছে, কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির তৈরি ড্যাশ-৮ ৪০০ মডেলের বিমানটির চাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার 'বিচ্যুত হতে পারে', যা সেদিন ঘটেছে।

সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এ সম্পর্কে বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাসে একবার ড্যাশ-এইট বিমানের বিমানের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা নীরিক্ষা করতে হয়। প্রশ্ন উঠে, চাকা খুলে যাওয়া বিমানটি ক্ষেত্রে শেষ কবে এই পরীক্ষার কাজটি করা হয়েছে? 
তদন্তে কারও বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানটি আবারোও নিয়মিত যাত্রী পরিবহন করছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শুক্রবার (১১ জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, এটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে...
পৃথিবীতে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান কি পাওয়া যাবে যেখানে প্রধান নির্বাহীর মতো শীর্ষ পদে চাকরির জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই? বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে গেলো পাঁচ বছরে পাঁচ জন প্রধান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর