ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা পাওয়া যায়নি: বিমান

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শুক্রবার (১১ জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, এটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে আনা হয়। শুরু হয় বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি।

তল্লাশি শেষে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ওই ফ্লাইটে বোমা থাকার খবর নেহাতই গুজব। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর এক বিজ্ঞপ্তিতে জানান, কাঠমান্ডু অভিমুখী ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি ছিল ফেক (ভুয়া) কল। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।

তিনি জানান, বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না — আজকের ঘটনাই তার প্রমাণ।

তিনি বলেন, আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

এ বি এম রওশন কবীর জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি ৩৭৩-এ মোট ১৪৩ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। অজ্ঞাত এক নাম্বার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি তৎক্ষণাৎ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়। যদিও ফ্লাইটের কল সাইন ও গন্তব্য আলাদা ছিলো, তবুও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় যাত্রীদের অবতরণ করানো হয়। পরবর্তীতে এয়ারপোর্ট অথরিটি ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে যাত্রী ও মালামাল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে সুরক্ষা নিশ্চিত করে।

তিনি জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থানীয় সময় রাত ৯টায় ফ্লাইট  বিজি ৩৭৩ পুনরায় কাঠমান্ডু গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপস নয়। আজকের ঘটনাই প্রমাণ করে, প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
ইরানে মার্কিন-ইসরাইল হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় গতকাল ঢাকা থেকে বাতিল হওয়া বিমানের ফ্লাইটগুলোর অধিকাংশই চালু হয়েছে।
রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার...
প্রবাসীদের লাগেজ কাটা এবং মালামাল চুরির ঘটনা বন্ধে ও শনাক্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বডি ওয়ার্ন ক্যামেরা বাড়ানো হচ্ছে।
বিয়ারিং কাজ না করার কারণে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গিয়েছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের প্রকৌশল বিভাগের প্রাথমিক তদন্তে এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর