৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক

আপডেট : ২২ মে ২০২৫, ০৫:৪২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

ইশরাক হোসেন বলেন, আটদিন নিরলস পরিশ্রম করে ঝড়বৃষ্টিতে আন্দোলন করে আমাকে এই পর্যায়ে নিয়ে আসায় দেশনায়ক (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান আপনাদের ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি ইশরাক আপনাদের কাছে আজীবন ঋণী  থাকবো।

ইশরাককে শপথ না পড়ানোর জন্য দায়ের হওয়া রিট হাইকোর্টে খারিজ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা জানেন হাইকোর্টে রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেয়ার অপচেষ্টা করা হয়েছে। সবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আশা করবো, কালক্ষেপণ না করে দ্রুত শপথের আয়োজন করবেন। যদি আবারও টালবাহানা করেন বা কালক্ষেপণ করেন, তাহলে আগামীকালই আবার আন্দোলনে যাবো।

আন্দোলনের কারণে যানজট ও নগরবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের আন্দোলনের কারণে রাস্তাঘাটে রাজধানীবাসীর অনেক ভোগান্তি হয়েছে, নগর ভবনের সেবা থেকে বঞ্চিত হয়েছেন নাগরিকরা। তাই আমি ও তারেক রহমান ঢাকাবাসীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।

ইশরাক বলেন, শুরুতে আমাদের পরিকল্পনা ছিলো না আন্দোলনে যাওয়ার। কিন্তু সরকার বাধ্য করেছে। বর্তমান সরকারে যে দুইজন উপদেষ্টা রয়েছেন, যারা নতুন দলের প্রতিনিধিত্ব করেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আন্দোলন সাময়িক বন্ধ থাকবে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। সরকার কী করবে? পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে নির্দেশনা দেয়া হবে। কিন্তু দুই উপদেষ্টার পদত্যাগের আন্দোলন চলবে।

এসময় তিনি অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, মেয়র আমি হইনি, মেয়র হয়েছেন ঢাকার মানুষ। 

২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

সবশেষ চলতি বছরের ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। কিন্তু এখনও তা কার্যকর হয়নি। 

একাত্তর/আরএ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নিবেন না বলে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। 
ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র ইশরাক হোসেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর