ডিএনসিসি প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:১৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। 

বৃহস্পতিবার সকালে গুলশানে ডিএনসিসি ভবনের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। এ সময় তারা বলেন, দেশে কোন ভাবে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবে না। 

বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

ভবনটির সামনে অবস্থান নিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান, দলটির নেতা কর্মীরা। তাদের অভিযোগ, নিষিদ্ধ একটি দলের সঙ্গে সম্পর্ক আছে প্রশাসকের।

একই সঙ্গে সমাবেশ থেকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নানা দিকের বৈষম্য ও দুর্নীতির কথা তুলে ধরেন গণ অধিকারের বক্তারা। 

এ সময় দুই ছাত্র উপদেষ্টার অপসারণও দাবি করে গণঅধিকার পরিষদ। দলটি এমন এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিলো, যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

এআরএস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা শহরের বায়ু, পানি ও মাটিদূষণের প্রেক্ষাপটে পরিবেশগত ভারসাম্য রক্ষায় মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের সর্ববৃহৎ নগর বনায়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের...
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর