রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকর জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে সূত্রাপুরের কাগজি টোলার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, ভ্যান চালক মো. রিপন পেদা (৩৫) তার স্ত্রী মোছা. চাঁদনী আক্তার (২৪), তাদের ছেলে দুই তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।
দগ্ধ রিপন পটুয়াখালী রাঙ্গাবালী সামুদা বাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, একটি বাড়ির নিচ তলায় এক রুমে তারা ভাড়ায় থাকে। রাতে ঘুমানোর পর ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ এবং আয়েশার ৬৩ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের পাঁচ জনের অবস্থায় জনের অবস্থাই আশঙ্কাজনক।
