অপেশাদার আচরণে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, দায় অস্বীকার ওসির

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:১০ পিএম

রাজধানীতে ছিনতাই যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়ে ভুক্তভোগী যদি পুলিশের কাছ থেকেই অপমানের শিকার হন, তখন প্রশ্ন ওঠে রাষ্ট্রের সেবা ও নাগরিকের নিরাপত্তা নিয়ে।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। 

‘শার্টের বোতামগুলো লাগান। দামি ফোন ব্যবহার করেন! তাহলে তো ছিনতাই হবেই।’ - কথাগুলো থানায় এক সেবাগ্রহীতাকে বলেন থানার ওসি। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী গণমাধ্যমকর্মী আহমাদ ওয়াদুদ এমনটাই দাবি করেন তার এক ফেসবুক স্ট্যাটাসে।

স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। এ ঘটনায় একজন এসআই, এক এএসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়।

অপেশাদার আচরণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান।

মোহাম্মদপুরের এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মুঠোফোনটিও। ভুক্তভোগীও একজনকে শনাক্ত করেছেন।

এদিকে, পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। সেবাগ্রহীতাদের সাথে পুলিশের ব্যবহার আরো শোভন করার দাবি জানিয়ে মোহাম্মদপুর থানার ওসির পদত্যাগ চান তারা।

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর