শূন্য দোলনায় আর কখনো ফিরবে না আয়মান

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম আফরোজা আয়মান মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরীরের 8৫ শতাংশ পোড়া নিয়ে বার্ন ইনস্টিটিউটে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিলো মাইলস্টোনের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসনিম আফরোজা আয়মান। তিনদিন ধরে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছিলো ১০ বছর বয়সী আয়মান। তবে আজ সকালে নিভে গেলো প্রদীপটি।

আয়মান বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিলো। তবে, আইসিউতে সব ডাক্তারের আপ্রাণ চেষ্টা আর দেশবাসীর শুভকামনাও তাকে ধরে রাখতে পারলো না। উত্তরায় প্রথম জানাজা শেষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে তার মরদেহ নেয়া হয় দাফনের জন্য।

তাসনিম আফরোজা আয়মান

আয়শা আক্তার কানন আর ইসমাইল হোসেনের তিন মেয়ে নিয়ে উত্তরায় সুখের সংসার। সেদিনও সকালে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরেছিলো তাসনিম আফরোজা আয়মান। মা সিঁথি করে চুলে চিরুনি করে দিয়েছিলেন সাজিয়ে দিয়েছিলেন টিফিন বক্সও। মায়ের থেকে বিদায় নিয়ে আইডি কার্ড গলায় ঝুলিয়ে গাড়িতে করে স্কুলে পৌঁছে। স্কুল থেকে ফিরে ছোট বোন আয়না আর আয়রার সাথে খেলবে বলে গিয়েছিলো।

পরিবারের সঙ্গে আয়মান

ক্লাস শেষে  ছুটির পর প্রতিদিনের মতো প্রিয় দোলনায় ব্যাগ রেখে আবার গিয়েছিলো স্কুল বিল্ডিংয়ে। বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুনের বলয় পুড়িয়ে দেয় তার ছোট শরীরের ৪৫ শতাংশ। এরপরও বিছানায় শুয়ে বলছিলো সেদিনের কথা।

তাসনিম আফরোজা আয়মান

আয়মানের ফুফু শিউলি বলছিলেন, আয়মান দাদির বড় প্রিয় ছিলো। প্রতিদিন দোলনায় দুলতো ছুটির পর। গাড়ি চালক তাই প্রথমেই আয়মানকে দোলনায় খুঁজতে যায় সেখানে, পায় শুধু ব্যাগ। প্রায় দেড় ঘণ্টা পর মোবাইল থেকে আয়মান নিজেই ফোন করে দাদিকে। বলে, আমি পুড়ে গেছি দাদি!

আয়মানের ফুফু শিউলি

খেলার আর হাসির বয়স, ছিলো স্বপ্ন দেখার সময়। কিন্তু আয়মানের জন্য ছিলো না আর কোনো আগামীকাল। বিমানের আকাশ ছুঁয়ে আসা আগুন নেমে এলো শিক্ষাঙ্গনে। এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল আগামীর ভবিষ্যৎ শিশুরা। বেজে উঠলো অনন্ত ছুটির ঘণ্টা।

আয়মানের প্রিয় দোলনা

আয়মানের মামা শামীম আহমেদ ক্ষোভ নিয়ে বলছিলেন, আবাসিক এলাকায় কেনো প্রশিক্ষণ বিমান চলে? কেনো কেড়ে নেয়া হলো এতগুলো প্রাণ?

তিনি জানান, আয়মানের মা এখন পর্যন্ত এক ফোটা চোখের পানি ফেলেননি, শোকে পাথর। বার বার জ্ঞান হারাচ্ছেন।

মামার সাথে আয়মান

আয়মানের জন্য ছোট বোন আয়রা আর আয়নার অপেক্ষার শেষ হয় না!

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর