নির্বাচনে নারী প্রতিনিধি কম কেন? ইসির কাছে প্রশ্ন জাতিসংঘের

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:৩৮ পিএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের (ইউএন) একটি নারী প্রতিনিধিদল।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন প্রশ্ন করেছে জাতিসংঘের প্রতিনিধিদল। বিশেষ করে জাতীয় নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়টি তারা জানতে চেয়েছে।

ইসি সচিব বলেন, নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধি বাড়ানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন।

এছাড়া জাতিসংঘের প্রতিনিধিদলকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিলো।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল। 
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর