শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চলবে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই আন্দোলন চলবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান।

এদিকে তিন দফার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী। তবে বিকেল পাঁচটার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজিজী বলেন, আমরা সচিবালয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে আমাদের কষ্টের কথা জানাতে গিয়ে সেখানে কান্না পর্যন্ত করেছি। কিন্তু তাদের মন গলাতে পারিনি। তারা তাদের পাঁচ শতাংশ সিদ্ধান্তে অনড় ছিলো। আমরা বলেছিলাম যেহেতু বাজেট সংকট, সেহেতু আমাদের ২০ শতাংশের প্রজ্ঞাপন দিন। আর আমাদের ১০ শতাংশ করে বাড়িভাড়া দিন। বাকি ১০ শতাংশ পরবর্তী বাজেট থেকে দেবেন। কিন্তু তারা আমাদের কোনো দাবি মানতে পারলো না। আলোচনা মানে আপনারা কিছু ছাড় দেবেন, আমরা কিছু ছাড় দেবো। কিন্তু তারা কোনো ধরনের ছাড় দেবে না। আমরা যেটা বুঝেছি সেটা হলো আলোচনার নামে আমাদের সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে এটা কোনো আলোচনা ছিলো না।

তিনি বলেন, আরেকটি কথা আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি। তারা যেহেতু আলোচনার নামে আমাদের ডেকে নিয়ে গিয়ে প্রহসন করেছে, সেহেতু আমাদের দাবির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা খরচ ও উৎসব ভাতা চলতি মাস থেকেই দিতে হবে। আর কোনো ছাড় হবে না।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণে অর্থ ছাড় করা কঠিন। কারণ বাজেটে সরকারের বরাদ্দ চূড়ান্ত হয়েছে। 

একাত্তর/এসি
১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শিক্ষকদের একটি পক্ষ শহীদ মিনারেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করতে যাচ্ছে অন্তর্বর্তী...
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কঠোর কর্মসূচির হিসেবে অনশনে বসেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। দশম দিনের মতো চলা আন্দোলনে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছে আট শিক্ষক। ইতিমধ্যে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর