কমলাপুরে স্বস্তির বাতাস, সময় মতো ছাড়ছে ট্রেন

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম

এবারের ঈদে বদলে গেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওনা হতে পারছেন যাত্রীরা। ট্রেনের সিডিউলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টা পর্যন্ত কমলাপুর থেকে ২০টি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির জন্য ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে ৩৫ মিনিট দেরিতে।

সরেজমিন, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে ট্রেনের রেক দেখা গেছে। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত রেকও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে। 

কয়েকজন যাত্রী জানান, এতোটা সময় মেনে ট্রেন চলতে গত বছর কিছুটা দেখলেও আগে কখনও দেখিনি। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য। শিডিউল বিপর্যয়ে মানুষের ঈদযাত্রা হতো দুর্বিষহ। ট্রেনে এবারে ঈদ যাচ্ছে অনেকটা স্বস্তিতে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহদাত হোসেন জানান, আজ ৭০টি ট্রেন ছেড়ে যাবে। ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, কিছু যাত্রী জাল টিকেট নিয়ে ভ্রমণ করতে চেয়েছিলেন। তাদের টিকেট জব্দ করা হয়েছে।

পাশাপাশি টিকেট কালোবাজারির সঙ্গে যুক্ত থাকলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর